কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আসাম, কেরালা ও পুদুচেরিতে চলছে বিধানসভা ভোট

ভারতের আসামে একটি ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত
ভারতের আসামে একটি ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত

ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিধানসভা ভোট শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ চলছে।

আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরালা এবং পন্ডিচেরিতে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩ শতাংশ।

চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই।

আবার পুদুচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির।

কেরালায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরালাতেও নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি।

সেন্টার ফর পলিসি রিসার্চের রাজনৈতিক বিশ্লেষক রাহুল বর্মা বিবিসিকে বলেন, এটি বিজেপির জন্য বড় পরীক্ষা, যারা বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্য কেরালা ও তামিলনাড়ুতে জনভিত্তি বাড়ানোর চেষ্টা করছে।

তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনী প্রভাব ক্রমশ কমতে থাকা কংগ্রেসের জন্য এটি আরও বড় চ্যালেঞ্জ।

রাহুল আরও বলেন, ফলাফলই বলে দেবে কংগ্রেস আসামে কোনো জোরালো চ্যালেঞ্জ গড়তে পারছে কি না কিংবা কেরালায় সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের সাফল্য ধরে রাখতে পারছে কি না। তাছাড়া বৃহত্তর বিরোধী জোট অভ্যন্তরীণ বিরোধগুলো কীভাবে সামাল দিচ্ছে, তারও একটি আভাস মিলবে এই নির্বাচনে।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X