কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ভঙ্গের চরম মূল্য দিতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন।

ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘লেবাননে হামলা করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসরায়েল। এর প্রভাব চলমান আলোচনায়ও পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘ইরান কখনোই লেবাননের জনগনকে ছেড়ে যাবে না।’

লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননসহ ইরানের বন্ধু দেশগুলো চলমান যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের ওপর হামলা যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যুদ্ধবিরতি ভঙ্গের শক্ত প্রতিক্রিয়া রয়েছে। তাই কেউ যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তাদেরকে চরম মূল্য দিতে হবে।’

এ হামলার পর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা ও গ্যালিলি প্যনহ্যান্ডেলসহ বেশ কয়েকটি এলাকায় হামলা করেছে হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলকে উদ্দেশ্য করে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X