কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও লেবাননে ইসরায়েলি হামলা, ধ্বংস একাধিক গ্রাম

লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে একাধিক গ্রাম ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এসব গ্রামগুলোতে শক্তিশালী বিস্ফোরক বসিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের তাইবেহ, নাকুরা এবং দেইর সেরিয়ান গ্রামে এ ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এসব গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু পরিবার গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অনেকেই বলছেন, তাদের কয়েক প্রজন্মের স্মৃতি ও জীবনধারা মুহুর্তেই শেষ হয়ে গেছে।

তাইবেহ গ্রামের বাসিন্দা আহমেদ আবু তাম (৫৬) একটি ভিডিওতে নিজের দোকান ধ্বংস হতে দেখে বলেন, ‘চোখের সামনে নিজের পুরো জীবনটা শেষ হয়ে যেতে দেখলাম। আমি এখন পুরোপুরি নিঃস্ব।’

যদিও ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর চিহ্নিত আস্তানায় আক্রমণ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করতে এসব অভিযান চালাচ্ছে।

তবে আন্তর্জাতিক মানবতা সংস্থাগুলো বলছে, এসব হামলা পরিকল্পিতভাবে একটি এলাকাকে নিশ্চিহ্ন করে দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেক মানবাধিকার সংস্থা বেসামরিক স্থাপনায় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচনা করছে।

সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইরান লেবাননকে এ যুদ্ধবিরতির অংশ হিসেবে দাবি করলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে নারাজ। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও নিয়মিত লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X