কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, ইরান চায় মধ্যপ্রাচ্যের সব সংঘাতপূর্ণ অঞ্চলে একযোগে যুদ্ধের স্থায়ী অবসান ঘটুক। খবর আলজাজিরার।

আজ শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এর সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খাতিবজাদেহ বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না।

তার মতে, লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ সমাধানই ইরানের রেড লাইন।

তিনি আরও বলেন, চলমান সংঘাতের এই চক্র এখনই শেষ হওয়া উচিত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা দরকার।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি ঐতিহাসিকভাবে সব সময় উন্মুক্ত রয়েছে। যদিও এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, তাদের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X