কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গড়ে প্রতিদিন নিহত হচ্ছেন ৪৭ নারী-শিশু 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও শিশু নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এমনকি যুদ্ধবিরতির ছয় মাস পার হলেও মৃত্যুর ঘটনা এখনও অব্যাহত রয়েছে।

জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান সোফিয়া ক্যালটর্প বলেন, গাজায় আগের সংঘাতগুলোর তুলনায় এবার নিহতদের মধ্যে নারী ও কন্যাশিশুর হার অনেক বেশি।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানায়, গত অক্টোবরের যুদ্ধবিরতির পরও নারী ও কন্যাশিশুদের হত্যার ঘটনা বন্ধ হয়নি। তবে লিঙ্গভিত্তিক পূর্ণাঙ্গ তথ্যের অভাবে সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বর্তমানে গাজায় প্রায় ১০ লাখ নারী ও কন্যাশিশু বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় ৫ লাখের বেশি নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, গাজায় শিশুদের হতাহত হওয়ার হারও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ছয় মাসে অন্তত ২১৪টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, অক্টোবরের যুদ্ধবিরতিতে পূর্ণমাত্রার যুদ্ধ থেমে গেলেও গাজার অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা/আইএইচ/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X