বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে হামেদ ভালিদি এবং মোহাম্মদ মাসুম শাহী নামের দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয় ও বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।

খবরে আরও বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।

মামলার নথিপত্রের ভিত্তিতে জানা যায়, এই ব্যক্তিরা একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য ছিল, যারা ইন্টারনেট এবং ইরাকি কুর্দিস্তানে ভ্রমণের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করত। মোসাদ তাদেরকে তেহরানের দুটি সরকারি ও সামরিক কেন্দ্রে হামলা চালানোর জন্য একটি নতুন মিশন দেয়। সন্ত্রাসী হামলা ও অন্তর্ঘাত চালানোর প্রশিক্ষণ গ্রহণের পর তারা দেশে ফিরে আসে।

উল্লেখ্য, ইরানে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশের মাত্রা নিয়ে উচ্চপর্যায়ের স্বীকারোক্তির মধ্যেই মৃত্যুদণ্ডের ঘটনা ঘটলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক অভিযানের সময় তাদের এজেন্টরা তেহরানের কেন্দ্রস্থলে সক্রিয় ছিল।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X