কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে জানাজায় ইসরায়েলি বাহিনীর হামলা

পশ্চিম তীরের এক জানাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরাতন ছবি
পশ্চিম তীরের এক জানাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরাতন ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রামটির একটি স্কুলে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলায় নিহত এক ফিলিস্তিনি কিশোর ও এক যুবকের জানাজা চলাকালে ইসরায়েলি বাহিনী গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

হামলার মধ্যেই জানাজার কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে। যার ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস, চিকিৎসাকর্মীরা নিহত, আহত ও গ্রেপ্তার হয়েছেন। সেখানে এমন একটি অবরোধ আরোপ করা হয়েছে যা মানবিক পরিস্থিতিকে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে আরও খারাপ করে তুলেছে।

ইসরায়েলের হামলায় ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও গাজা উপত্যকার ৯০ শতাংশ অবকাঠামো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X