কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনে অভিযান

পাথর নিক্ষেপের অভিযোগে কিশোরকে গুলি করে হত্যা

ইসরায়েলি বাহিনীর পুরোনো ছবি
ইসরায়েলি বাহিনীর পুরোনো ছবি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি অভিযানের সময় গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত কিশোরের নাম ইউসুফ সামেহ শুইয়্যেহ (১৫)।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের সময় এক ব্যক্তি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়।

আইডিএফ জানায়, এরপর সন্দেহভাজন গ্রেপ্তার প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং একপর্যায়ে সেনারা গুলি চালায়। এতে একজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর তারা জেনেছে বলেও উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলিদের বিরুদের ফিলিস্তিনিরা স্লোগান দেন। তবে অভিযান থামায়নি দখলদার বাহিনী। তারা জানিয়েছে, এ অভিযান চলমান প্রক্রিয়ার অংশ।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে। যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে অগ্রসর হতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয় এবং তাদের গুলি করে হত্যা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X