কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র  

মার্কিন বিমান। ছবি : সংগৃহীত
মার্কিন বিমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুটি কার্গো জাহাজ ও কয়েকটি বিমানযোগে এসব সরঞ্জাম আনা হয়। জাহাজগুলো ইসরায়েলের হাইফা বন্দর ও আশদোদ বন্দর দিয়ে প্রবেশ করে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

এসব চালানে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি (হালকা সাঁজোয়া যান) এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। পরে এগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, এ সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আগামী সপ্তাহগুলোতে আরও জোরদার করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে এসেছে।

এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো সময় ও যে কোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১০

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১১

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১২

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৪

সড়কে প্রাণ গেল ২ জনের

১৫

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৬

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৭

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৮

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৯

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

২০
X