কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় শিশুদের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে : জাতিসংঘ

স্বজন হারানোর বেদনায় কান্না করছেন দুই ফিলিস্তিনি শিশু। ছবি : সংগৃহীত
স্বজন হারানোর বেদনায় কান্না করছেন দুই ফিলিস্তিনি শিশু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু সংস্থার মুখপাত্র জেমস এলডার জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ৭০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

তিনি বলেন, শিশুরা অসহনীয় মূল্য দিচ্ছে। সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বেড়ে চলেছে।

তার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও প্রায় ৮৫০ শিশু। অধিকাংশ হতাহত হয়েছে গুলিবর্ষণের ঘটনায়।

জাতিসংঘ জানিয়েছে, গত মার্চে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ছিল গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

সংস্থাটির মতে, ইসরায়েলি হামলার কারণে শিশুদের বেঁচে থাকা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মৌলিক পরিবেশও ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্যসেবায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের চলাচল সীমিত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X