কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরির হুঁশিয়ারি দিল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে যাবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের সামনে থাকা সম্ভাব্য বিকল্পগুলোর একটি হলো ৯০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়ামকে অস্ত্রমানের উপাদান হিসেবে বিবেচনা করা হয় এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি এখন টিকে থাকার শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ভঙ্গুর অবস্থাই সামনে এসেছে।

ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

তবে বর্তমানে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার ইউরেনিয়াম থেকে অস্ত্রমানের ৯০ শতাংশে পৌঁছাতে প্রযুক্তিগতভাবে খুব কম সময় লাগে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস বা দেশটির বাইরে সরিয়ে না নিলে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যকরভাবে থামানো সম্ভব হবে না।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে চলমান আলোচনায় পারমাণবিক ইস্যুই সবচেয়ে বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে। তেহরান চায়, পারমাণবিক ইস্যু পরে আলোচনা হোক।

অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানকে অবশ্যই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নিতে হবে এবং দেশীয়ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১০

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১১

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৩

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১৪

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১৫

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৬

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৭

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৯

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

২০
X