কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় নিহত ২০০ ফিলিস্তিনি

ছবি: এমএসএনবিসি
ছবি: এমএসএনবিসি

শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়া হয়। এতে ইসরায়েল সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়।

এরই ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী এতে পালটা আক্রমণ শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণের সেদরত শহরে ইসরায়েলি পথচারীদের ওপর গুলি ছুঁড়েছে। দলে দলে ইসরায়েলি সৈন্যরা গাজায় ঢুকে পড়ছে।

আল-জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১৬১০ জনেরও বেশি।

এদিকে ইসরায়েলের উদ্ধারকারী দলের মুখপাত্র মেগান ডেভিড জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন ভিডিওতে, সীমান্ত অঞ্চলে ইউনিফর্ম পরিহিত ফিলিস্তিনিদের ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধে জড়াতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে একটি পুড়ে যাওয়া ট্যাংকের সামনে উল্লাস করছে ফিলিস্তিনিরা।

শনিবার সকালের পর থেকে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় হামলা চালায়। এ হামলাকে ইসরায়েলিরা অপারেশন আইরন সোর্ডস নাম দিয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র রিচার্ড হেক্ট সাংবাদিকদের জানান, বর্তমানে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X