কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

হজে রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ, মক্কায় কড়াকড়ি সৌদির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ সালের হজকে সামনে রেখে নতুন কয়েকটি বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক ও সাম্প্রদায়িক পতাকা, স্লোগান এবং বিভিন্ন ধরনের শ্লোগানধর্মী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞা মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববী, আশপাশের চত্বর এবং পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতেও কার্যকর থাকবে। হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ব্যারিয়ার খোলা বা অতিক্রম করাও নিষিদ্ধ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন চলাচল এবং কার্যকর জনসমাগম ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ এবং অবস্থানের জন্য প্রত্যেক হাজিকে বৈধ হজ পারমিট দেখাতে হবে। নিরাপত্তাকর্মীদের কাছে অনুমতিপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

হজকে কেন্দ্র করে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা মান উন্নত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব সাম্প্রতিক সময়ে নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করেছে।

মন্ত্রণালয় জানায়, গ্র্যান্ড মসজিদ, এর আশপাশের এলাকা এবং পবিত্র স্থানগুলোজুড়ে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। হাজিদের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতা করার এবং প্রয়োজন হলে সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : গালফ নিউজ

কালবেলা/আইএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X