কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর নিরাপদ আশ্রয় পাবে না : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র পরিচালনা কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের নিরাপদ আশ্রয় হিসেবে অবশিষ্ট থাকবে না এবং দেশটি প্রতিদিনই তার আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চল ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং যুক্তরাষ্ট্রও আর নিরাপদ আশ্রয় পাবে না। মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ক্রমাগত কমে আসছে।

বার্তায় তিনি আঞ্চলিক প্রতিরোধ অক্ষের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন। খামেনি বলেন, আগামীর ভবিষ্যৎ মুসলিম উম্মাহর এবং নতুন ইসলামী সভ্যতার। ইরান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, আফ্রিকা, ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তানজুড়ে বিস্তৃত এই প্রতিরোধ শক্তি একটি ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছে।

এদিকে গত এপ্রিল থেকে আরোপিত যুদ্ধবিরতিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র গতকাল ইরানের ওপর রাতভর হামলা চালিয়েছে। যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারে থাকাকালীন এই হামলাগুলো চালানো হয়।

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের এই নতুন হামলায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)’র ৪ সদস্যের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) ইরান থেকে প্রাপ্ত অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টকম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা নিজেদের বাহিনীকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে। এটি একটি প্রতিরক্ষামূলক অভিযান ছিল বলে দাবি করে সংস্থাটি।

দক্ষিণ ইরানে মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল।

সূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১০

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১১

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১২

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

১৪

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

১৫

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

১৬

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

১৭

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

১৮

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

১৯

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

২০
X