কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

পানি সংগ্রহ করছেন এক ইরানি যুবক। ভিন্ন ঘটনার ছবি
পানি সংগ্রহ করছেন এক ইরানি যুবক। ভিন্ন ঘটনার ছবি

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের উপকূলীয় বুনজি গ্রামের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। ফলে প্রায় ২০টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান হামজেহ পুর জানান, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুনজি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তার দাবি অনুযায়ী, এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এলাকাগুলো এখন তীব্র পানি সংকটের মুখে রয়েছে।

হামজেহ পুর এই হামলাকে অপরাধমূলক ও সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে অবস্থিত সামুদ্রিক নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X