কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-এপস্টিনের ছবিসহ ‘২৫০ ডলারের নোট’ প্রকাশ ইরানি দূতাবাসের

ডোনাল্ড ট্রাম্প ও জেফরি এপস্টিনের ছবিসহ কাল্পনিক নোটের ছবি প্রকাশ করেছে ইরানি দূতাবাস। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও জেফরি এপস্টিনের ছবিসহ কাল্পনিক নোটের ছবি প্রকাশ করেছে ইরানি দূতাবাস। ছবি : সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি সংবলিত একটি কাল্পনিক ২৫০ ডলারের নোটের ছবি প্রকাশ করেছে। পোস্টটি প্রকাশের পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে দূতাবাস লিখেছে, ‘কেউ একা সফলতা অর্জন করে না। বন্ধু ছাড়া চলেই না। তাই আপনার বন্ধুদের সবসময় মনে রাখুন।’

বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে ট্রাম্প ও এপস্টিনের অতীত সম্পর্কের প্রসঙ্গকে ইঙ্গিত করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পোস্টটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের নোট চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা মার্কিন মুদ্রা নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমন একটি নোটের নকশা তৈরির প্রস্তাব দিয়েছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতিতে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার করা হয় না। তাই ট্রাম্পের ছবি সংবলিত সম্ভাব্য ২৫০ ডলারের নোট নিয়ে দেশটিতে রাজনৈতিক ও জনপরিসরে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানি কনস্যুলেটের পোস্টটি নতুন করে ট্রাম্প-এপস্টিন সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X