

লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর বিমানবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। পরে লেবানন থেকে ছোড়া দুটি প্রজেক্টাইল ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়।
এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সূত্র : টাইমস অব ইন্ডিয়া