কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদাদ পনেরোর গণঅভ্যুত্থান উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় শত্রুদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাবে।

বুধবার (৩ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর যৌথভাবে এই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ বিশ্ববাসীর সামনে মানবাধিকারের মিথ্যা দাবিদারদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে।

এতে মিনাবের একটি স্কুলে হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যা শত শত অপরাধের একটি উদাহরণ মাত্র।

বিবৃতিতে আরও বলা হয়, হুমকি ও আগ্রাসনের মুখে ইরানি জাতি কখনো পিছু হটবে না।

সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে যে, তারা ইসলামি বিপ্লবের আদর্শ ও মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে বলা হয়, ওয়াশিংটন ও তেল আবিবের সামনে সশস্ত্র বাহিনী এবং সচেতন ও জাগ্রত ইরানি জাতির ঐশী ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

একই সঙ্গে দেশের জনগণকে জাতীয় নেতৃত্বের ঐক্যের পেছনে সমবেত হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ৩ জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। একই দিনে ১৯৬৩ সালের খোরদাদ পনেরোর গণঅভ্যুত্থানের বার্ষিকীও পালিত হয়, যা ইসলামি বিপ্লবের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত হয়ে থাকে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X