কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলাকে শিক্ষামূলক জবাব হিসেবে বর্ণনা করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন করে আগ্রাসন চললে আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

সোমবার (৮ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, তাদের সাম্প্রতিক হামলা ছিল এমন একটি জবাব, যেখান থেকে জায়নবাদী শাসন এবং তার সমর্থকদের শিক্ষা নেওয়া উচিত।

বিবৃতিতে বলা হয়, সেই অনুযায়ী সশস্ত্র বাহিনীর অভিযান আপাতত সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।

তবে একইসঙ্গে সতর্ক করে বলা হয়, এটি জোর দিয়ে বলা হচ্ছে যে, যদি আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়; তাহলে আগের চেয়ে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গতকাল ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তা জানা যায়নি। আইডিএফ জানায়, হামলার পর উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে।

সূত্র : আল জাজিরা ও প্রেস টিভি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X