কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। খবর শাফাক নিউজের।

সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের ওপর নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের যে কোনো নতুন হামলার জবাব শক্তভাবে দেওয়া হবে।

নেতানিয়াহুর দাবি, ইরান ও হিজবুল্লাহ বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের চাপিয়ে দেওয়া নতুন সমীকরণ সফল হবে না।

এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, জেজিন ও টাইর জেলায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিজ বাড়িতে ফেরানোর জন্য কাজ চলছে। তিনি বলেন, সীমান্ত অঞ্চলকে জনশূন্য বাফার জোনে পরিণত করা হবে না।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৬৩৭ জন নিহত এবং ১১ হাজার ১৮৮ জন আহত হয়েছেন।

এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলেও সতর্ক করেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে তেহরান আরও কঠোর জবাব দেবে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X