কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননাকারী দেশের পণ্য বর্জন করছে কুয়েত

কুয়েতের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত
কুয়েতের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত

যেসব দেশে পবিত্র কোরআন অবমাননা করা হবে, সেসব দেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করছে কুয়েত। এ বিষয়ে এরই মধ্যে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে পার্লামেন্ট। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পার্লামেন্ট। খবর রয়টার্সের

বিবৃতিতে বলা হয়, কোরআন পোড়ানোর সঙ্গে সম্পৃক্ত যে কোনো দেশ থেকে পণ্য আমদানি না করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামিক রীতিনীতি লঙ্ঘন করে এমন, দেশেও পণ্য রপ্তানি নিষিদ্ধ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।

বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এমনকি এ ঘটনায় ‘অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক ডাকে।

এ ঘটনার পর সুইডিশ পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন। হুতি বিদ্রোহীদের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ শরফ আল-মুতাহার জানান, গত শনিবার এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ সময় ইয়েমেনের মতো এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে তিনি অন্য মুসলিম দেশের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X