বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

ভারতীয় জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা
ভারতীয় জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা

ভারত থেকে আমদানি করা ৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।

জানা গেছে, খালাস চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হবে। পুরো চাল খালাসে প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগবে। এরপর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার বলেন, বুধবার বিকেলে জাহাজটি থেকে চালের নমুনা সংগ্রহ করে মান পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, চালের নমুনা সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এসকে মশিয়ার রহমান।

তিনি আরও বলেন, সরকারিভাবে (জি-টু-জি) চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X