কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের আগেই সৌদিতে ২৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদি অভিবাসন অফিসের সামনে অবৈধ অভিবাসীরা। ছবি : রয়টার্স
সৌদি অভিবাসন অফিসের সামনে অবৈধ অভিবাসীরা। ছবি : রয়টার্স

সৌদিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। রমজানের আগে দেশটিতে ২৩ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও নিরাপত্তা আইনের লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরের মধ্যে এটি সর্বোচ্ছ সংখ্যক গ্রেপ্তার। ফেব্রুয়ারির ২৯ তারিখ থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বসবাস আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২ হাজার ৯৫১ জনকে এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় তিন হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাকিদের শ্রম আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের তথ্যানুসারে, দেশটিতে এক সপ্তাহে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের রেকর্ড এটি। এর আগে ২০২১ সালের জুনে ১৯ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ সাপ্তাহিক তথ্যানুসারে, দেশটিতে সবমিলিয়ে ৫৯ হাজার ৭২১ জন অবৈধ অভিবাসী রয়েছেন। এরমধ্যে চার হাজার ৬৯০ জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করছে। সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারীকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি সরকার এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X