কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবু্ল্লাহ এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তিবেরিয়াস শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ঘাঁটিটি লেবাননের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি দেশটি থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা।

গোষ্ঠীটি জানিয়েছে, ইলানিয়া ঘাঁটিতে এ হামলায় প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইসরায়েলি বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ঘাঁটিটির পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থার একটি অংশে এ হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর এ হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ হামলার লক্ষ্যও অর্জন সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের এত গভীরে এটি প্রথম হামলার। এর আগে লেবাননের ১০ কিলোমিটার ভেতরে নাহারিয়ার ঘাঁটিতে হামলা চালিয়েছিল হিজবু্ল্লাহ। ফলে এটিই ইসরায়েলের সবচেয়ে গভীরে লেবাননের হামলা।

লেবাননের এ হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি আর্মি রেডিও বুধবার সকালে জানায়, লেবানন থেকে ইসরায়েলের সীমান্তর্তী বিভিন্ন শহরে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।

এর অগে সোমবার (১৩ মে) আরব নিউজ জানিয়েছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেশটিতে এ হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হিজবুল্লাহর সাবেক এক যোদ্ধার নামে এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়। ২০১৫ সালে জিহাদ মুগনিয়া নামের ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হন।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, নতুন এ ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকম ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি।

এর আগে লেবাননের এ সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এ ছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসে হামলা চালায় তারা।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X