কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে রকেট-ক্ষেপণাস্ত্র হামলা, ৯ ইসরায়েলি আহত

ইয়েমেন থেকে তেল আবিবের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি
ইয়েমেন থেকে তেল আবিবের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি

ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বুধবার সকালে এ হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে অন্তত ৯ ইসরায়েলি আহত হয়েছেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে ইয়েমেন থেকে রকেট হামলা হয়েছে। এ হামলার সময়ে আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই এগুলোকে ভূপাতিত করা হয়েছে। দেশটি থেকে এ হামলা চালানোর ফলে তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় বিমান হামলার সাইরেন বেজেছে। এ সময় স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ৯ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর এক বিবৃতিতেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হুতিরা জানিয়েছে, মধ্য ইসরায়েলের জাফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি তার নিশানায় আঘাত হেনেছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দেন তিনি।

গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত সোমবার তারা জানায়, ইসরায়েলের জাফা এবং আশকলানে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে দুটি সামরিক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১০

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১১

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৩

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৪

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৭

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৮

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৯

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০
X