কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চালু করে, তাহলে যুক্তরাষ্ট্র কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক (ট্যারিফ) বসাবে। খবর আলজাজিরা।

গত সপ্তাহে কানাডা ও চীন একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছায়। ওই চুক্তিতে চীন কানাডার কৃষিপণ্যের ওপর শুল্ক কমাবে, আর কানাডা চীনের তৈরি ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি দেবে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, কানাডা যেন চীনের পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর পথ না হয়। তিনি আরও বলেন, চুক্তি হলে সঙ্গে সঙ্গে শুল্ক আরোপ করা হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে কানাডার বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে না, শুধু কিছু শুল্কসংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে।

এর আগে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনে কার্নি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। ট্রাম্প তখন কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান।

বিশ্লেষকদের মতে, কানাডা এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায়। তাই তারা চীন, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এ কারণে যুক্তরাষ্ট্র–কানাডা সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X