কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিল অস্ট্রেলিয়া। বুধবার (২০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, শক্তি কাউকে হত্যা করার মধ্য দিয়ে মাপা যায় না।

এর আগে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘দুর্বল রাজনীতিক’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন। কারণ, ক্যানবেরা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেওয়ার ঘোষণা দেয়।

এ নিয়ে বার্ক এবিসি রেডিও ন্যাশনালকে বলেন, আলবানিজ প্রকৃত শক্তি দেখিয়েছেন। কারণ সিদ্ধান্ত প্রকাশের আগে তিনি সরাসরি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন, যাতে আপত্তি ব্যক্তিগতভাবে তোলা যায়। অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন।

গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত সপ্তাহে ক্যানবেরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর ১৮ আগস্ট অস্ট্রেলিয়া চরম-ডানপন্থি ইসরায়েলি আইনপ্রণেতা সিমখা রথম্যানের ভিসা বাতিল করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশে বিভাজন ছড়াতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করেন।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন নিহত এবং ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জন আহত হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X