কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে প্রধানমন্ত্রীর বৈঠকে জাকির নায়েক

ড. জাকির নায়েক। ছবি : সংগৃহীত।
ড. জাকির নায়েক। ছবি : সংগৃহীত।

বিশ্বখ্যাত ইসলামি বক্তা এবং স্কলার জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন। সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) গভর্নমেন্ট অব পাকিস্তানের এক্স হ্যান্ডল থেকে এ বৈঠকের একাধিক ছবি প্রকাশ করা হয়।

পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। সঙ্গে এসেছেন তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার।

সোমবার পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে যান জাকির নায়েক। ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ডা. জাকির নায়েক বলেন, মুসলিম উম্মাহর উচিত নিজেদের ভেদাভেদ ভুলে কোরআন-সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়া। ইসলাম শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম, আমার প্রচার কাজের উদ্দেশ্য বিশ্বে ইসলামের শান্তি ও ভালোবাসার প্রকৃত বার্তা তুলে ধরা।

জাকির নায়েকের আগমন নিয়ে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই এক মাসের সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন জাকির নায়েক। পাশাপাশি ইসলামাবাদ, করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানেও বক্তব্য দেবেন। এ ছাড়া বেশ কয়েকটি মসজিদে তিনি জুমার নামাজেও ইমামতি করবেন তিনি।

উল্লেখ্য, একজন ভারতীয় নাগরিক জাকির নায়েক। ভারত সরকার অর্থপাচার নিয়ে মামলা করায় তিনি নিজ দেশ থেকে মালয়েশিয়ায় চলে যান। আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক।

ভারত সরকারের পক্ষ থেকে ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আছে ড. জাকির নায়েকের বিরুদ্ধে। তিনি দেশটির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন। ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে ঘোষণা করেছে অনেক আগেই।

এদিকে মালয়েশিয়ার কাছে ভারত সরকার জাকির নায়েককে দেশে প্রত্যর্পণের অনুরোধ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত তাতে সাড়া দেয়নি মালয়েশিয়া।

জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন। তখন থেকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা) প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে।

প্রসঙ্গক্রমে, ২০১৬ সালে জুলাইয়ে ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ পদক্ষেপ গ্রহণ করে।

কারণ হিসেবে জানা যায়, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকা একজন সন্ত্রাসী স্বীকার করেছিলেন যে, তিনি জাকির নায়েকের ইউটিউব চ্যানেলে প্রচারিত বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

উল্লেখ্য, জাকির নায়েক পিস টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেন। সেখানেই ধর্মসংক্রান্ত আলোচনা করতেন তিনি। তবে লাগাতার উসকানিমূলক ও অন্যান্য ধর্মের প্রতি ‍ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালে বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকায় তার টেলিভিশন চ্যানেলটি নিষিদ্ধ হয়। এ ছাড়া উগ্র বক্তব্য দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য এবং কানাডায় তার প্রবেশ নিষিদ্ধ করেছে দেশ দুটির সরকার।

যে বছর পিস টিভি নিষিদ্ধ হয়, সেই ২০১৬ সালে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে। মামলা হওয়ার সময় অবশ্য দেশের বাইরে ছিলেন জাকির। মামলার সংবাদ শুনে আর ভারতে ফেরেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X