কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভূমিকম্প, রাতভর আতঙ্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মীরসহ বেশ কিছু অঞ্চল। মঙ্গলবার রাতে ভূমিকম্প অনুভূত হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফটার শকের আশঙ্কায় লোকজন বাড়ির বাইরে এসে অবস্থান নেন। অবশ্য পরে কোনো বড় কম্পন অনুভূত হয়নি।

সম্প্রতি পাকিস্তানে বারবার ভূমিকম্প হচ্ছে। চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তখন খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও রাজধানী সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। এ ছাড়া আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহতের পর পার্শ্ববর্তী অঞ্চলের পাকিস্তানিদের মনে ভয় ঢুকেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওনিউজ জানায়, মঙ্গলবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মীরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে নিহত বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল । হিমালয় পর্বতমালার যে অংশটি আফগানিস্তানে প্রবেশ করেছে, সেটিই হিন্দুকুশ পবর্তমালা হিসেবে পরিচিত।

সেপ্টেম্বরে আফগানিস্তানের দুর্গম পূর্বাঞ্চলে ৬ মাত্রার এক বিশাল ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছিল।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মারদান, চিত্রাল, মুরি এবং সংলগ্ন অঞ্চলগুলোসহ পাকিস্তানের বেশ কয়েকটি অংশে পরবর্তী দিনগুলোতে কম্পন অনুভূত হয়েছিল। তখন লাহোর পর্যন্ত এর প্রভাব অনুভূত হয়েছিল।

জুন মাসে করাচিতে একাধিক কম্পন অনুভূত হয়। এক মাসে এই সংখ্যা কমপক্ষে ৫৭টিতে পৌঁছে।

প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার ব্যাখ্যা করে বলেন, কয়েক দশক পরে লান্দি ফল্ট লাইন পুনরায় সক্রিয় হওয়ার কারণে এই কম্পনগুলো ঘটেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X