কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফুটবল মাঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ধার অভিযানের পাশাপাশি বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে একাধিক সংস্থার তদন্ত দল। খবর সিবিএস নিউজের।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচের একটি ফুটবল মাঠে বিমানটি আছড়ে পড়ে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে, একক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিমানটি বিকাল ৪টার দিকে হার্টওয়েল পার্কের ওই মাঠে বিধ্বস্ত হয়। দমকলকর্মীরা একজন বয়স্ক ব্যক্তিকে বিমান থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। প্যারামেডিকরা বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন এমন এক নারীকেও চিকিৎসা দিয়েছেন। দুজনের অবস্থা মাঝারি কিন্তু স্থিতিশীল। চিকিৎসকরা তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রেখেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট একক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় পাইলট আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে একমাত্র তিনিই ছিলেন।

এ ছাড়া বৃহস্পতিবার মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে জানা যায়, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আর এতে আরোহী তিনজন নিহত হয়েছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X