বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলবিরোধী বিক্ষোভ করার এক সপ্তাহ পর ইসলামি রাজনৈতিক দল তেহরিক-ই লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের মন্ত্রিসভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এ দলটিকে নিষিদ্ধ করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত।

তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ ও স্বৈরাচারী।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধের অবসানের জন্য যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার আগে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দলের অনুসারীরা ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলের জন্য রাস্তায় নেমেছিল। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত পাঁচজন। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে।

বিগত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার।

সুন্নি মুসলিম সংগঠনটি ২০১১ সালে একটি ‘প্রেশার গ্রুপ’ হিসেবে চালু হয়েছিল। ২০১৬ সালে রাজনীতিতে প্রবেশ করে এবং ২০১৮ সালের নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পেয়ে চতুর্থ বৃহত্তম দল হয়ে ওঠে।

টিএলপি নিয়মিত গণসমাবেশ করে। প্রধানত গাজা থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়গুলোর ওপর দৃষ্টি রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X