কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের সঙ্গে বোন উজমা খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের সঙ্গে বোন উজমা খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার বোন উজমা খান। মঙ্গলবার তিনি কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমিত পান। কারাগার থেকে বেরিয়ে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন তিনি। ইমরান খানের স্বাস্থ্য ‘পুরোপুরি ঠিক’ আছে বলে জানিয়েছেন উজমা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎ শেষে উজমা খান মিডিয়ার সঙ্গে আলাপকালে জানান, ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ভালো। তবে, তিনি খুব রেগে ছিলেন এবং বলছিলেন যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।

তিনি জানান, ইমরান খানের দিনটি কক্ষেই কাটে, তাকে খুব কম সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। উজমা বলেন, ইমরান কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এবং তাদের সাক্ষাৎটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। সাক্ষাৎটি কঠোর নজরদারি এবং মোবাইল ডিভাইস ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল।

এক পৃথক সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান এবং পিটিআই নেতাদের সঙ্গে দাঁড়িয়ে, উজমা বলেন, যখন আমি তাকে (ইমরান খান) দেখলাম, তিনি খুবই বিরক্ত এবং রেগে ছিলেন। তিনি বলেছিলেন যে, তাকে এবং বুশরা বিবিকে ছোট রুমে বন্দি করে মানসিক নির্যাতন করা হচ্ছে। গত চার সপ্তাহে তাকে কাউকে দেখাতে দেওয়া হয়নি...। এই মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের চেয়েও খারাপ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X