কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান ও ভারত পারস্পরিক চুক্তির আওতায় নিজেদের পারমাণবিক স্থাপনা ও সক্ষমতার তালিকা বিনিময় করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর জিওনিউজের।

তিনি বলেন, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত ‘পারমাণবিক স্থাপনা ও সুবিধার ওপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি’ অনুযায়ী দুই দেশ নিয়মিতভাবে এই তালিকা আদান-প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় পাকিস্তান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনার তালিকা ভারতের হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে।

আন্দ্রাবি জানান, একই সময়ে ভারত সরকারও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাকিস্তানের কাছে পাঠাচ্ছে।

এদিকে, মুখপাত্র আরও জানান যে দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও বিনিময় করেছে।

উল্লেখ্য, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তান ও ভারতের মধ্যে এই তালিকা বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X