কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল মোতায়েন

পুরোনো ছবি
পুরোনো ছবি

বেলারুশে রাশিয়ার মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা ওরেশনিক মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভিডিওতে দেখা যায়, বিশেষ এক অনুষ্ঠানের অংশ হিসেবে সেনা কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করছেন। এর পাশাপাশি ওরেশনিক পরিবহনের ভিডিওও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের ভাষণে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ যে কোনো মূল্যে শান্তিচুক্তি মেনে নেবে না।

বুধবার (৩১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ‘আমাদের নায়ক’ আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্রায় চার বছর পরও যুদ্ধের ফলাফল এখনো অনিশ্চিত, যদিও শান্তি আলোচনার চেষ্টা ও তীব্র লড়াই দুটোই চলছে।

পুতিন বলেন, আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ের ওপরও।

অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, তবে দুর্বল বা আপসকামী কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না।

তিনি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। আমরা কি ক্লান্ত? অবশ্যই। কিন্তু তাই বলে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা তা ভাবছেন, তারা গভীরভাবে ভুল করছেন।

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি শান্তিচুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। তবে বাকি ১০ শতাংশ বিষয়ই নির্ধারণ করবে শান্তির ভবিষ্যৎ, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কীভাবে গড়ে উঠবে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X