কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।

শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সারা দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। আর শান্তি ফিরিয়ে আনতে জনগণ এসব অভিযান ও সরকারের পাশে আছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X