কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৩

হতাহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
হতাহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি তিন তলা ভবনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে। খবর জিও নিউজের।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে নাজিয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া এক মহিলার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশুকেও। আহতদের মধ্যে আরও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের সবাইকে হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো দুজন আটকা পড়েছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তাঘাটের কারণে কঠিন হয়ে পড়ছে উদ্ধার অভিযান। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X