বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান থেকে পাকিস্তানিদের ফিরিয়ে আনার নির্দেশ শেহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

ইরানে আটকে পড়া পাকিস্তানিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

রোববার (১ মার্চ) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতিশোধমূলক হামলার পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শনিবার একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বর্তমানে ইরান সফররত পাকিস্তানিদের কথা উল্লেখ করে শেহবাজ শরীফ বলেন, আজারবাইজান হয়ে সকল নাগরিককে নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে আনা উচিত। এই বিষয়ে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে আজারবাইজান সরকারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন।

শেহবাজ সকল প্রাসঙ্গিক ফেডারেল এবং প্রাদেশিক প্রতিষ্ঠানকে অবিলম্বে বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যাপক এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সকল প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয় এবং সম্পূর্ণ সম্প্রীতির সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে।

শাহবাজ বলেন, পাকিস্তানের জনগণ এবং সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সর্বদা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিষ্ঠার সাথে সর্বোত্তমভাবে তাদের দায়িত্ব পালন করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিরাপত্তা বাহিনীর ত্যাগকে সমগ্র জাতি শ্রদ্ধা জানায়।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X