কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ৮৩তম ধাপে তিন দেশের নাম উল্লেখ করা হয়েছে। েএতে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান।

শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস এক্সে একটি বার্তা শেয়ার করেছেন। এতে ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের প্রতি সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X