কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে আটক হয়ে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি থাকা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, মাদুরোপন্থি আধাসামরিক সদস্য এবং মোটরবাইক আরোহীদের একটি দলও বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীদের হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল।

লাল জামা পরা এক বিক্ষোভকারীর হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’। তার পোশাকে মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি দেখা যায়।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রতি ইঙ্গিত করে, যেখানে তিনি বলেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।

সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘মাদক সন্ত্রাসবাদ’ মামলার শুনানি হবে।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার সময় তার নিরাপত্তা দলের ‘একটি বড় অংশকে’ ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। একই ঘটনায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে জানান তিনি, তবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

অন্যদিকে, চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে, ওই ঘটনায় প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X