কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ফেডারেল বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে তিনি নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলে দাবি করেন। তার স্ত্রী ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও একই দাবি করেন।

বিচারক তাদের কনস্যুলার সহায়তার অধিকার জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।

মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা একটি কথিত ‘মাদক-সন্ত্রাসী’ ষড়যন্ত্রসহ চারটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করেছেন।

শনিবার রাতে এক মার্কিন অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে আনা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

আদালতে মাদুরো দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে। বিচারক তার পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X