মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তার দেশ কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার প্রেক্ষাপটে তিনি এ বক্তব্য দেন।

কারাকাসে এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার সরকারই দেশ চালাচ্ছে, অন্য কেউ নয়।

তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি এজেন্টের হাতে পরিচালিত নয়।

এর আগে নাটকীয় এক অভিযানে মার্কিন বিশেষ বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রদ্রিগেজ। ঘটনার তিন দিন পর তিনি এই বক্তব্য দিলেন।

অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, ভেনেজুয়েলার দায়িত্ব এখন ওয়াশিংটনের হাতে। তিনি বলেন, রদ্রিগেজ প্রশাসন যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ব্যারেল তেল দেবে এবং সেই তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প জানান, এ বিষয়ে জ্বালানিমন্ত্রীকে নির্দেশও দেওয়া হয়েছে।

রদ্রিগেজ একদিকে সমঝোতার ইঙ্গিত দিলেও অন্যদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। মাদুরো গ্রেপ্তারের পর থেকেই সেনা ও আধাসামরিক বাহিনী রাজধানীতে টহল দিচ্ছে। তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করি না, হালও ছাড়ি না।

মার্কিন অভিযানে নিহতদের ‘শহীদ’ ঘোষণা করে ভেনেজুয়েলায় সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছেন। কিউবা জানিয়েছে, তাদেরও ৩২ জন সেনা নিহত হয়েছেন।

এদিকে মাদুরোর সমর্থকেরা কারাকাসে মিছিল করে তার মুক্তির দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আদালতে হাজির হয়ে মাদুরো দম্পতি সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্লেষকদের মতে, রদ্রিগেজ প্রশাসন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে পারে, তবে একই সঙ্গে দেশের ভেতরে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টাও করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X