কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা চলতি বছরে তেল উৎপাদন প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন। খবর এএফপির।

তিনি বলেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে, ২০২৬ সালের লক্ষ্য হলো অন্তত ১৮ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা।

বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছেন, গত বৃহস্পতিবার প্রথম পাঠে তা অনুমোদন পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই তুলে ধরেছেন।

আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ আরও কঠোর করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X