বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিটিশ এয়ারওয়েজের একজন বিমান পরিচারিকাকে (বিমানবালা) বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। এ সময় তিনি মাদকাসক্ত ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ওই বিমানবালাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। এ মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালা ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে কর্মরত ছিলেন। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি ওই কাণ্ড ঘটান। তাকে যখন পাওয়া যায় তখন তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি ঘামছিলেন এবং বকাবকি করছিলেন।

পরে রক্ত ​​পরীক্ষায় জানা যায়, পেন্টেকস্টের শরীরে মেথামফেটামিন এবং অ্যামফিটামিন ছিল।

বরখাস্ত হওয়া পেন্টেকস্ট উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে মাদকাসক্ত অবস্থায় বিমান চলাচলের দায়িত্ব পালনের জন্য দোষী সাব্যস্ত হন।

আদালত জানায়, পেন্টেকস্টকে তার ম্যানেজার ফ্লাইট-পূর্ব নিরাপত্তা পরীক্ষায় ডাকেন; কিন্তু তিনি তাতে সহায়তা করেননি। অভিযুক্ত পেটে ব্যথার দোহাই দেন এবং পোশাক পরিবর্তন করার কথা বলে হাওয়া হয়ে যান। পরে তার একজন সহকর্মী তাকে নগ্ন অবস্থায় বিমানের টয়লেটে খুঁজে পান।

ওই সময় তার চোখের পাতা প্রসারিত ছিল, হৃৎস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি এবং বিমানটি হিথ্রোতে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতি ২০ মিনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন অন্য কর্মীরা। উদ্বিগ্ন অবস্থায় দীর্ঘ সময় কাটার পর বিমানটি হিথ্রোতে পৌঁছায়। এরপর প্যারামেডিকরা পেন্টেকস্টকে হাসপাতালে নিয়ে যান।

শুনানি শেষে বেসিংস্টোকের বাসিন্দা পেন্টেকস্টকে জামিন দিয়েছেন আদালত। পরে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে তাকে তোলা হবে। সেখানে তার বিরুদ্ধে সাজার রায় আসতে পারে।

মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোনো উত্তর পায়নি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X