কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিসরের কায়রোতে তিন প্যাকেট কাঁচা নুডলস খাওয়ার পর ১৩ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ভাইরালের পর মিসর এবং আরব বিশ্বে জনসাধারণের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে এবং খাদ্য নিরাপত্তা তদারকির দাবি উঠেছে।

স্কাই নিউজ অ্যারাবিয়াসহ আরবি ভাষার সংবাদমাধ্যম মঙ্গলবার (১৯ আগস্ট) জানিয়েছে, হামজা নামে পরিচিত ওই কিশোর কায়রোর এল-মার্গ জেলায় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্দোনেশিয়ান ব্র্যান্ড ইন্দোমির নুডলস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদসহ কায়রোর নিরাপত্তা অধিদপ্তরের প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্ধ্যার নামাজ এবং কুরআন মুখস্থ করার ক্লাস থেকে ফিরে আসার পরপরই হামজা শুকনো নুডলস খেয়ে ফেলেছিল। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন দেখতে পায়নি।

মিসরীয় দৈনিক আল-মাসরি আল-ইয়ুমের সাথে কথা বলা তার বাবা জানান, ছেলেটি তার প্রিয় খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই বমি, ঘাম এবং তীব্র পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। হামজাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা বিষক্রিয়ার সন্দেহ করেন এবং পরিবারকে তাকে একটি টক্সিকোলজি সেন্টারে স্থানান্তর করার নির্দেশ দেন। শনিবার (১৬ আগস্ট) সেন্টারে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সে বাড়িতেই মারা গেছে। কিন্তু বাবা স্পষ্ট করে বলেছেন, হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর টক্সিকোলজি সেন্টারে নেওয়ার পথে তার ছেলে অ্যাম্বুলেন্সেই মারা গেছে। মেডিকেল পরীক্ষায় তার শরীরে কোনো মাদক বা অবৈধ পদার্থের আলামত পাওয়া যায়নি।

মিসরের পাবলিক প্রসিকিউশন নুডলস বিক্রি করা দোকানের মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং পণ্যটির তদন্ত শুরু করেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য নুডলসের প্যাকেট থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য হামজার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X