কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির

বিবিসির কার্যালয়। ছবি: সংগৃহীত
বিবিসির কার্যালয়। ছবি: সংগৃহীত

১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের দুই হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। যা প্রতিষ্ঠানটির মোট ২১ হাজার ৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশ।

বুধবার (১৫ এপ্রিল) এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর এটিই বিবিসিতে সবচেয়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ। নতুন মহাপরিচালক হিসেবে সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন দায়িত্ব নেওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি আগামী ১৮ মে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে ফেব্রুয়ারিতে বিবিসি ৬০০ মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করে। বিদায়ী মহাপরিচালক টিম ডেভি জানিয়েছিলেন, আগামী তিন বছরে সংস্থার প্রায় ৬ বিলিয়ন পাউন্ড বার্ষিক ব্যয়ের ১০ শতাংশ কমাতে হবে। ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্স অধিকার নিয়ে প্রতিবেদনের বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দেন ডেভি। গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়েছেন।

বর্তমানে অন্তর্বর্তী মহাপরিচালক রোডরি তালফান ডেভিস জানিয়েছেন, বিবিসি গুরুতর আর্থিক চাপে রয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, লাইসেন্স ফি ও বাণিজ্যিক আয়ের ওপর চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে ব্যয় ও আয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী দুই বছরে অতিরিক্ত ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ হাজার ৮০০ থেকে ২,০০০ কর্মী ছাঁটাই হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

বিবিসি বর্তমানে স্বল্পমেয়াদে নিয়োগ, ভ্রমণ, পরামর্শক সেবা এবং বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে ব্যয় কমানোর মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগে কাজের পুনরাবৃত্তি কমানো এবং কিছু কার্যক্রম বন্ধ করার বিষয়েও পর্যালোচনা চলছে।

মিডিয়া ইউনিয়ন বিইসিটিইউ’র প্রধান ফিলিপা চাইলডস এই ছাঁটাইকে ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এতে বিবিসির জনসেবামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত বছর বিবিসি লাইসেন্স ফি থেকে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড আয় করে, যা এসেছে ২৩ দশমিক ৮ মিলিয়ন পরিবারের কাছ থেকে। এছাড়া বাণিজ্যিক কার্যক্রম ও অনুদান থেকে আরও ২ বিলিয়ন পাউন্ড আয় হয়। তবে নেটফ্লিক্স ও ডিজনির মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ায় লাইসেন্স ফি প্রদানকারী পরিবারের সংখ্যা কমছে।

কালবেলা/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X