কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ১৫ নিশানায় মার্কিন হামলা

ইয়েমেনে মার্কিন হামলা। ছবি : সংগৃহীত
ইয়েমেনে মার্কিন হামলা। ছবি : সংগৃহীত

মধ্যেপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবার ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের অন্তত ১৫টি নিশানায় হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান ও রণতরী ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। মূলত জাহাজ চলাচল ব্যবস্থার সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুথিদের উপশাখা আনসারুল্লাহ। যেখানে দাবি করা হয়- তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোরডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। ভিডিওতে দেখা যায়, একটি চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে, সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধূয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ।

হামলার বিষয়টি নিশ্চিত করে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। তারা জানায়, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার-ফ্ল্যাগযুক্ত ছিল।

হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাংক মারাত্মকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে, ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে, এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০ জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১০

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১১

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৩

পবিত্র আশুরা আজ

১৪

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৫

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৭

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৮

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X