কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোকে রক্ষায় দুই ডজনের বেশি সেনা হারাল এক দেশ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে ৩২ সেনা নিহত হয়েছেন। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাকে রক্ষা করতে গিয়ে এসব সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার।

সোমবার (০৫ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার হাভানা জানায়, নিহতদের সম্মানে আগামী ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহত কিউবান ‘যোদ্ধারা’ ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা স্থাপনায় চালানো বোমা হামলায় নিহত হন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন।

কিউবা ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র। বহু বছর ধরেই দেশটি ভেনেজুয়েলায় সামরিক ও পুলিশ বাহিনী পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে।

এদিকে মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এবং সোমবার তিনি আদালতে হাজির হওয়ার কথা। তিনি অতীতে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মার্কিন বাহিনীর হাতে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মার্কিন হামলায় সেনাসদস্য, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা বাহিনীর ‘বড় একটি অংশ’ নিহত হয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা জানাননি।

নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানে ‘ওপাশে অনেক মানুষ মারা গেছে’। তিনি জানান, ‘অনেক কিউবান’ নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ নিহত হয়নি।

ভেনেজুয়েলায় এই মার্কিন হামলাকে গত ৩৭ বছরে লাতিন আমেরিকায় সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার সঙ্গে ১৯৮৯ সালের পানামা অভিযানের তুলনা টানা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X