কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কত টাকার মালিক ট্রাম্প, মাসে বেতন পান কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট বিবেচিত হন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে। মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই যুক্তরাষ্ট্রের সর্বময় কর্তা। হোয়াইট হাউসে এ যাবত পা রাখা ধনী ব্যক্তিদের অন্যতম হলেন ডোনাল্ড ট্রাম্প। একে তো তিনি রাজনীতিবিদ, তার ওপর বিশ্বের ধনীদের তালিকার ওপরের দিকেই রয়েছে তার নাম।

ডোনাল্ড ট্রাম্পের অঢেল সাম্রাজ্য নিয়ে আগে থেকেই মানুষের কৌতূহল রয়েছে। সম্প্রতি সে কৌতূহলের মাত্রা দিগুণ হয়েছে। অনেকে জানতে আগ্রহী কত টাকার মালিক ডোনাল্ড ট্রাম্প? বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পাবেন তিনি?

নিজের অঢেল সাম্রাজ্য আর অর্থ-সম্পদ নিয়ে বিভিন্ন সময় বড়াই করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার সুবাদে জন্মগতভাবে বিত্তশালী তিনি। আর হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসার মধ্য দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের মোট সম্পদের পরিমাণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, আয়ের উৎস সম্পর্কে ধারণা দিয়েছে অনেক গণমাধ্যম।

বলা হয়, ট্রাম্পের আসল সাম্রাজ্য হলো দ্য ট্রাম্প অরগানাইজেশন। পৈতৃক সূত্রে তিনি এর মালিকানা পান। এছাড়া তার সম্পদের মধ্যে অন্যতম নিউইয়র্কে ৪০ ওয়াল স্ট্রিট, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার, ভ্যানকুভারে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার, লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, সানফ্রান্সিস্কোর বহুতল ভবন ও ফ্লোরিডার বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র। এ ছাড়াও যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতে ১৭টি গলফ কোর্সের মালিক তিনি। যেখান থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ আসে ট্রাম্পের পকেটে। তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের প্রায় ৫৭ শতাংশ মালিক।

৭৮ বছর বয়সি ট্রাম্প ব্যক্তিগত সম্পদ এবং নগদ অর্থের পরিমাণে ৬.৪৯ বিলিয়ন বা ৬৪৯ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি। এ ছাড়া তার সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড বিজনেস ১৬ কোটির, নিউইয়র্কে অন্যান্য ব্যবসা ১৯ কোটি ডলার সমমূল্যের। বিগত সাত বছর ডোনাল্ড ট্রাম্প ৪৬ শতাংশ সম্পদ খুইয়েছেন বলেও অনেক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, একজন প্রেসিডেন্ট বছরে বেতন পান ৪ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে বেতন পান- বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে একজন প্রেসিডেন্ট পান ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা।

আমেরিকার প্রেসিডেন্ট বিনোদন ভাতা হিসেবে বছরে পান ১৯ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকার বেশি। এমনকি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। শুধু তাই নয়, হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা পেয়ে থাকেন প্রেসিডেন্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোক ভাড়া করে রিক্সা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

শিশু ফাহিমা হত্যা মামলা / তিন জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১০

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১১

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১২

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৩

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৪

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৫

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৬

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৭

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৯

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

২০
X