কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। ছবি: সংগৃহীত
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস । সোমবার এ বিষয়ে তিনি ট্রাম্পের দাবিগুলো খণ্ডন করেন।

যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় দাতা দেশ। তাদের প্রস্থান সংস্থাটির বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

টেড্রোস তার বক্তব্যে বলেন, আমরা এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, যুক্তরাষ্ট্র এটি পুনর্বিবেচনা করবে। গত সাত বছরে ডব্লিউএইচও তার ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার বাস্তবায়ন করেছে।

ট্রাম্পের অভিযোগ ছিল, ডব্লিউএইচও জরুরি সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে এবং অতিরিক্ত অর্থ দাবি করেছে। তবে টেড্রোস এই দাবির সঙ্গে একমত নন। তিনি জানান, সংস্থাটি স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভরশীল হলেও, এর বাজেটের ভারসাম্য আনতে সাধারণ সদস্য ফি’য়ের মাধ্যমে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা করছে।

ট্রাম্পের আরও অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। টেড্রোস দাবি করেন, সংস্থাটি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল এবং সতর্কতা জারি করেছিল।

টেড্রোস নিশ্চিত করেন, ডব্লিউএইচও রাজনৈতিক নিরপেক্ষভাবে কাজ করে এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X