কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প কি এবার ইউক্রেনকে ঝুঁকিতে ফেলছেন?

ইউক্রেনের শান্তি আলোচনায় অগ্রগতি না হলে সরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইউক্রেনের শান্তি আলোচনায় অগ্রগতি না হলে সরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র এ উদ্যোগ থেকে ‘পিছু হটবে’। শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যদি কোনো পক্ষ আলোচনায় বাধা সৃষ্টি করে, তাহলে আমরা বলব, ‘তোমরা নির্বোধ, ভয়ংকর মানুষ’—এবং আমরা সরে আসব।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আর সময় নষ্ট করবে না। তিনি বলেন, ‘আমরা সপ্তাহের পর সপ্তাহ এটা চালিয়ে যাব না। আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।’

এ অবস্থার মধ্যেই শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভ ও সুমি শহরে অন্তত দুইজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে এখনও মতপার্থক্য বিরাজ করছে। রাশিয়া কিছু শর্ত দিচ্ছে, আর ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি চাচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখনও আশাবাদী যে যুদ্ধ বন্ধে সমাধানে পৌঁছানো সম্ভব।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খনিজ সম্পদ চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে, যার আওতায় ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। এই চুক্তি ২৬ এপ্রিলের মধ্যে চূড়ান্ত হতে পারে।

তবে ইউক্রেনের সংসদ সদস্যরা জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত অনুমোদন সংসদেই হবে এবং সেটি যাতে দেশের স্বার্থে হয় তা নিশ্চিত করা হবে।

এ ছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে প্যারিসে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X